প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে অনুপ্রাণিত মিডিয়ারা এমনভাবে প্রতিকুর রহমানকে নিয়ে খবর করতে শুরু করেছেন, যেন মনে হচ্ছে, তিনি বড় মাপের কোনো নেতা। আসলে তৃণমূল কংগ্রেস এখন এতটাই চাপে পড়েছে যে, চুনোপুটি যাকেই পাচ্ছে, তাকেই দলে নিয়ে দেখানোর চেষ্টা করছে যে, তাদের দিকে সবাই আকৃষ্ট হচ্ছে। প্রতিকূর রহমানের মত একজন ছোট মাপের রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করা হচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। সেলিম সাহেবকে প্রতিকুর রহমান কি বললেন, তাকে কতটা আক্রমণ করলেন, তা নিয়ে অনুপ্রাণিত মিডিয়ারা দুই নেতার মধ্যে তুলনা করতে শুরু করেছেন। কিন্তু কোথায় মহম্মদ সেলিমের মত নেতা, আর কোথায় এই চুনোপুঁটি প্রতিকূর রহমান? তাই দিনভর খবরের চ্যানেলগুলো এই নিয়ে তুলনা করলেও এবং মহম্মদ সেলিম সম্পর্কে প্রতিকূর রহমান কি বললেন, তা নিয়ে বিভিন্ন আলোচনা করলেও, যতই তিনি বামপন্থীদের বিরোধী হোন না কেন, মহম্মদ সেলিমের সঙ্গে এক আসনে যে এই প্রতিকুর রহমানের মত ব্যক্তিকে বসানো যায় না, তা নিয়ে নিজের মত ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় যে অবশ্যম্ভাবী, তা বোঝাই যাচ্ছে। বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিশ্বাস ফেলছে, তাতে তৃণমূল বুঝতে পেরেছে যে, এবার তাদের কাছে বাঁচার আর কোনো রাস্তা নেই। তাই এখন অরাজনৈতিক কিছু ব্যক্তিত্বকে কখনও বিজেপি থেকে, কখনও সিপিএম থেকে নিয়ে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, জনতার মন কাড়ার। বর্তমানে প্রতিকুর রহমানকে নিয়ে বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়া খবর করছে। প্রতিকুর রহমান মহম্মদ সেলিম সম্পর্কে কি বললেন, কতটা তাকে আক্রমণ করলেন, এটাই নাকি আজকালকার দিনে মিডিয়ার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যতই শুভেন্দুবাবু বামপন্থীদের সঙ্গে এককালে লড়াই করে আসুন না কেন, এই প্রতিকূর রহমানের সঙ্গে যে বামপন্থীদের অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব মহম্মদ সেলিমের তুলনা যে মানায় না এবং মহম্মদ সেলিমকে এই প্রতিকুর রহমানের সঙ্গে তুলনা করে যে খাটো করা হচ্ছে এবং এই কাজ সংবাদমাধ্যম যে ঠিকমত করছে না, তা বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে কোন রাজনৈতিক নেতাকে কতটা সম্মান দিতে হয় এবং কার সঙ্গে কার তুলনা চলে, সেই কথাও উল্লেখ করলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আপনারা সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে ম্যাচ করবেন না। একদম ম্যাচ করবেন না। সেলিম সাহেবের রাজনৈতিক মতের সঙ্গে আমি বিরোধ হতে পারি। কিন্তু সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার। ন্যাশনাল ফিগার। বহুবার ভোটে লড়েছেন, জিতেছেন। দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন, হেরেছেন। আবার দাঁড়ালে আমরা তাকে হারাবো। আমাদের সাথে তার রাজনৈতিক লড়াই থাকবে। কিন্তু সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে এক করবেন না। এটা মোটেই ভালো জিনিস নয়। একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন। অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন।”