প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচন্ড চেষ্টা করেছিলেন, যেভাবেই হোক, এসআইআর প্রক্রিয়াকে যাতে আটকানো যায়। সেই জন্য তিনি নিজের সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন। যদিও বা তিনি নিজের সওয়াল করলেও সুপ্রিম কোর্টের রেকর্ডে তার কোনো বক্তব্য এবং তার নাম নেই বলেই তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রথম দিন থেকে এসআইআরের বিরোধিতা করে এবং গোটা ব্যবস্থাকে বন্ধন করার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত তাদের কোনো আবদার টেকেনি। আজ সাংবাদিক বৈঠক থেকে সেই বিষয়টি উল্লেখ করে আরও একবার আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল সুপ্রিম কোর্টে আবার এসআইআর মামলার শুনানি হয়েছিল। যেখানে বেশ কিছু বক্তব্য উঠে এসেছে। তবে আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, কোনোভাবেই এসআইআর বন্ধ করার বিষয়টি বরদাস্ত করা হবে না। আর এতেই যে তৃণমূলের প্রবল অস্বস্তি হচ্ছে, তা খুব ভালো মতই বুঝতে পারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ, অস্বচ্ছ ভোটার তালিকা দিয়ে এবার তৃণমূল নির্বাচন করে বৈতরণী পার হওয়ার চিন্তাভাবনা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া যে হচ্ছেই, এটা আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়ার পর তাদের আর লক্ষ্য পূরণ হয়নি। আর সেই কারণেই তারা ছটফট করছে বলে দাবি করছে বিরোধীরা। আর শীর্ষ আদালতের সেই বিষয়টি উল্লেখ করে আজ আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তার কোনোটাই পূরণ হয়নি। এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে, ২৪ সালের লোকসভা ভোটের ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অফারভারদের হটিয়ে দিতে। তার যে ফন্দি ফিকির ছিলো শুনানি বন্ধ করতে, সবাই দেখেছেন, কি মরিয়া চেষ্টা তার ছিলো। কিন্তু সেই প্রচেষ্টায় সুপ্রিম কোর্ট কান দেয়নি।”