প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর নিয়ে প্রথম দিন থেকেই বিরোধিতা করতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যাতে কোনোভাবেই এসআইআর না হয়, তার জন্য সব রকম চেষ্টা তিনি করেছিলেন। এমনকি আদালত পর্যন্ত ছুটে গিয়েছিলেন। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। উল্টে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর যেভাবে ৬৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাতে রীতিমত দিশেহারা তৃণমূল কংগ্রেস। এতদিন ভোটার তালিকায় জল মেশানো থাকার কারণে তৃণমূলের ভোটে জিততে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে ভোটার তালিকায় স্বচ্ছতা শুরু হয়েছে, তাতে তৃণমূলের ক্ষমতায় ব্যাক করার চান্স যে অত্যন্ত কম, তা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী। তাই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তিনি এবার ধর্নায় বসে খেলা ঘোরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। আর আজ এসআইআরের প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই ঘোষণা করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মত আজ সকলের নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচির দিকে যে, সেখানে তিনি ঠিক কি কি বার্তা দেন।
বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, যেভাবে ভোটার তালিকায় স্বচ্ছতা শুরু হয়েছে, তাতে তিনি আর ক্ষমতায় ফিরবেন না। তাই প্রত্যেকবার তিনি যখনই বিপাকে পড়েন, তখনই ধর্নায় বসে যান। এবারেও তিনি সেই চেষ্টা অবলম্বন করছেন। আর এটাই তার শেষ চেষ্টা হতে চলেছে। তবে এবার আর এই সমস্ত নাটক করে যে কোনো সফলতা তিনি পাবেন না, তা নিশ্চিত। বাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য তৈরি। তাই আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধর্নার যে চিত্রনাট্য করতে চলেছেন, তা সবথেকে বড় ফ্লপ শোতে পরিণত হবে বলেই দাবি করছে বিজেপির ঘনিষ্ঠ মহল।