প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই অভিযোগ করছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এসআইআরকে সম্পূর্ণভাবে বন্ধ করার চেষ্টা করছে। তারা চাইছে, ২০২৪ এ তারা যেভাবে অবৈধ ভোটার লিস্ট নিয়ে নির্বাচনে পার হয়েছিল, সেই ভোটার লিস্ট দিয়েই এই নির্বাচন করাতে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে যে সমস্ত পর্যবেক্ষণ উঠে এসেছে, তার মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট যে, এসআইআরকে কোনোভাবেই বাধা প্রাপ্ত করা যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এসআইআর হবেই, এক্ষেত্রে কোনো বাধা বরদাস্ত করা হবে না। আর সেই বিষয়টি নিয়েই এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। আর সেখানেই রাজ্য যে চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। কেননা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়াকে কোনভাবেই বাধা প্রাপ্ত করা যাবে না। অর্থাৎ যে এসআইআর নিয়ে তৃণমূলের এত যন্ত্রণা হচ্ছে, তারা যে জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন, তাদের সেই চেষ্টায় জল পড়ে গেল বলেই মনে করা হচ্ছে। আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের খবর পেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নাটক ভেস্তে গিয়েছে বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, এক শ্রেনীর সংবাদমাধ্যমের বলা যে, ইতিহাস তৈরি করলেন। সে কি ইতিহাস রূপ দেখলো? উনি চেষ্টা করেছেন, এসআইআর বন্ধ করতে। উনি চেষ্টা করেছেন, ২০২৪ এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা, তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার সফল হয়নি বলেই আমার মনে হয়েছে এবং এটাই হওয়া উচিত।”