প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর অনেকদিন হলো শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৪ তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু গতকালই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্কুটিনির জন্য সময়সীমা বাড়ানো হয়। যার ফলে আরও সাত দিন পর সেই ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়। তবে আজ দিল্লিতে সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে নির্বাচন কমিশনের একটি বৈঠক ছিলো। আর সেই বৈঠক শেষেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য জানা গেল, তাতে চলতি মাসের একেবারেই শেষেই হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
প্রসঙ্গত, সকলের মধ্যেই এখন একটাই কৌতুহল তৈরি হয়েছে যে, বাংলায় নির্বাচন কবে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে? সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশ হলে যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে না এবং সঠিক সময় নির্বাচনের নির্ঘণ্টা ঘোষণা হলে যে ভোট হবে না এবং ভোট না ঘোষণা হলে যে সরকার যেদিন গঠন হয়েছিল পাঁচ বছর আগে, সেই সময়সীমা পেরিয়ে গেলে এই রাষ্ট্রপতি শাসন জারি হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে নিজের মনোভাব পোষণ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এসআইআরের শুনানি প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি শীর্ষ আদালতের দরজায় পৌঁছে গিয়েছে। গতকালই আদালতের পক্ষ থেকে স্কুটিনির জন্য আরও সাত দিন সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর তার ফলেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি সময়সীমা থাকলেও তা হয়ত পিছিয়ে যেতে পারে। অবশেষে সেটাই হচ্ছে। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানেই চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ নিয়ে বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি শুনানির নোটিশ দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে ২১ ফেব্রুয়ারির মধ্যেই তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। আর তারপরেই আগামী ২৮ ফেব্রুয়ারি হতে চলেছে এসআইআর প্রক্রিয়ার পর বাংলার বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।