প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল কংগ্রেস বিদায় বেলায় যে আরও বেশি করে সন্ত্রাস করবে এবং ভয় দেখানোর চেষ্টা করবে, তা খুব ভালো করেই জানে বিজেপি। তাই তারাও প্রস্তুত, তৃণমূলের এই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য। ইতিমধ্যেই দিকে দিকে বিজেপির পরিবর্তন যাত্রায় হামলার অভিযোগ উঠছে। অনেক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আবার কোথাও বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই কর্মসূচিতে বাধাদান করার। আর এই পরিস্থিতিতে তৃণমূল হোক বা প্রশাসনের একাংশ, যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে, যারা বিজেপির ওপর হামলা করছে এবং বিজেপিকে বাধাদান করার চেষ্টা করছে, সময় হলে তাদের জন্য যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেই কথা স্মরণ করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের চাইছেন, এবার সরকারের বদল হোক। মানুষ তৈরি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। আর তৃণমূল শেষ মুহূর্তে একটা চেষ্টা করছে ক্ষমতায় টিকে থাকতে। আর যখন মানুষের মন তারা জয় করতে পারবে না, তখন দিকে দিকে বিজেপির যে কর্মসূচি, তাতে বাধাদান করে, ভয় দেখিয়ে, হামলা করে তৃণমূল পরিস্থিতিকে উত্তপ্ত করার একটা মরিয়া চেষ্টা করছে। তবে বিজেপি নেতারা কিন্তু কোথাও পিছিয়ে নেই। তারাও পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি। আর এই পরিস্থিতিতে কোচবিহারে পরিবর্তন যাত্রায় বাসে ভাঙচুর করার পর বিভিন্ন জায়গায় প্রশাসনকে দিয়ে এই কর্মসূচিতে বাধাদান করার খবর সামনে আসছে। আর সেই বিষয় নিয়েই এবার প্রতিক্রিয়া দিতে গিয়ে যারা এই ভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত সময়েই ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, তাদের সময় আসন্ন। তবে যারা এইসব করছে, যাওয়ার আগে বলে যাই, তাদের নাম কিন্তু ডায়েরিতে লিস্ট করা আছে। সময় এলে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”