প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। যেখানে অজিত পাওয়ারের প্রাণ চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এবং তার জন্য যে নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে বিমানকে বেছে নেবে, সেই নিয়েও কোনো নিশ্চয়তা তাদের মধ্যে নেই। কেউই আতঙ্কের বাইরে বেরিয়ে কোথাও সুষ্ঠুভাবে যাত্রা পর্যন্ত করতে পারছেন না। আর এই পরিস্থিতিতে এবার সাত সকালে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। আর তারপরেই যাত্রীদের মধ্যে হইচই করে যায়। এমনকি বিমান কর্তৃপক্ষও পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি একটি বিমান থেকে যাত্রীদের নামানোর কাজ শুরু করে। যেখানে বিমানের শৌচালয়ে একটি বোমা রাখা আছে বলে চিরকুট উদ্ধার হয়। আর তাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা।

সূত্রের খবর, আজ সকাল ৯ টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলংয়ের উদ্দেশ্যে একটি বিমানের রওনা হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই সেখানে একটি চিরকুট উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যে সৃষ্টি হয়। যেখানে লেখা ছিল যে, সেই বিমানে বোমা রয়েছে। আর তারপরই মুহূর্তের মধ্যে সমস্ত যাত্রীদের সেই বিমান থেকে নামিয়ে তাদের তল্লাশি চালানো হয়। এমনকি এই খবর সামনে আসার পর কলকাতা বিমানবন্দর জুড়ে ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।