প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই মুহূর্তের সবথেকে বড় খবর! রাজনৈতিক পারদ চরমে উঠেছে দেশের রাজধানীতে। একদিকে যখন ক্ষমতা হারিয়ে অলিন্দ থেকে শতহস্ত দূরে চলে যাওয়া অহংকারী বিরোধী দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডি’ জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়েছেন, ঠিক তখনই এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণ! দিল্লির রাজনৈতিক অলিন্দে জোর জলঘোলা— ক্ষোভ আর হতাশায় দল ছাড়তে পারেন বিরোধী দল তৃণমূলেরই একঝাঁক সাংসদ! নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে তাঁরা নাকি আলাদা ফ্রন্ট খোলার প্রস্তুতি নিচ্ছেন! আর তৃণমূলের এই চরম ঘরোয়া কোন্দল আর সার্কাসের মাঝেই, বাংলার মানুষের হকের অধিকার ছিনিয়ে আনতে আজই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

আজ দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার উপস্থিতিতে বহু প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ রূপায়ণের জন্য কেন্দ্র-রাজ্য ঐতিহাসিক মউ (MoU) স্বাক্ষর করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের অস্তিত্ব টেকাতে দিল্লিতে গিয়ে জোটের ‘দিল্লি চলো’ নাটক করছেন, অন্যদিকে তখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লির বুকে দাঁড়িয়ে বাংলার গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা পাকা করছেন।তৃণমূলের আমলে স্রেফ রাজনৈতিক ইগোর কারণে যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি, আজ রাজ্যে ক্ষমতা বদল হতেই সেই বঞ্চনার অবসান ঘটছে।

তৃণমূল জমানার সেই জরাজীর্ণ স্বাস্থ্যব্যবস্থা আর ‘স্বাস্থ্যসাথী’র নামে ভাঁওতাবাজির দিন এবার শেষ। রাজ্যের প্রতিটা যোগ্য পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবার রূপান্তরিত হবে ‘আয়ুষ্মান মন্দির’-এ।বাংলায় চালু হচ্ছে ৪৬৭টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র। ১,০০০ টাকার ওষুধ মিলবে মাত্র ১০০ টাকায়। মারণ ব্যাধির ওষুধের দাম কমছে একধাক্কায় ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত।ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা এবার ভারতের যেকোনো প্রান্তে এই কার্ডে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে তৈরি হচ্ছে নতুন মেডিক্যাল কলেজ।

একদিকে যখন বিরোধী আসন পাওয়ার পর তৃণমূলের নিজের ঘরই তাসের ঘরের মতো ভাঙার উপক্রম হয়েছে, সাংসদেরা দলছুট হয়ে আলাদা ফ্রন্ট গড়ার ফন্দি আঁটছেন, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর এই দিল্লি যাত্রা প্রমাণ করে দিল— বাংলায় পরিবর্তনের আসল সূর্যোদয় ঘটে গেছে। নজর রাখুন পরবর্তী আপডেটে।