প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচন কমিশন এবার যেভাবে খেলছে, তাতে রীতিমত নাকানি চোবানি খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এতদিন তারা যেভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার চেষ্টা করেছিলো, এবার যে আর সেই ভাবে নির্বাচনটা হবে না, তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই নিজের পছন্দ মত কাজ হচ্ছে না জন্যই কমিশনকে আক্রমণ করতে শুরু করেছেন তিনি। অনেক চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজস্ব যে সমস্ত ঘনিষ্ঠ আমলারা রয়েছে, তাদের রাজ্যেই রেখে দিতে। কিন্তু কমিশনের যে কড়া ট্রিটমেন্ট, তার কাছে অবশেষে মাথানত করতে বাধ্য হচ্ছেন তারা। রাজ্যের পাঠানো আইএএস, আইপিএসদের তালিকা খারিজ করে দিয়েছে কমিশন। আর তার পরিপ্রেক্ষিতে এবার ভিন রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে দিল্লি যেতে হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে।
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কমিশনের সঙ্গে সংঘাত বাড়ছে রাজ্য সরকারের। রাজ্য খুব ভালো মতই বুঝতে পারছে যে, এবার যে নির্বাচন কমিশন রয়েছে, তারা অতটা সহজ পদ্ধতিতে চলবে না। তারা অত্যন্ত নিরপেক্ষ এবং কড়া ভাবে কাজ করবে। দেশের সংবিধান মেনে কাজ করবে। আর সেই কারণেই তা সহ্য হচ্ছে না আর এই রাজ্যের প্রশাসনের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমুহূর্তে কমিশনকে আক্রমণ করেই চলেছেন। তবে কমিশনও কিন্তু তার আক্রমণে পিছিয়ে যাবে, এমনটা নয়। তারাও পাল্টা নিয়মমাফিক যেটা করা প্রয়োজন, সেটাই করছেন। অন্তত বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। আর এই পরিস্থিতিতে কমিশনের কড়া পদক্ষেপে অবশেষে দিল্লি যেতে হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে।
সূত্রের খবর, প্রথমে কমিশনের পক্ষ থেকে ভিন রাজ্যের পর্যবেক্ষক হিসেবে বেশ কিছু নামের তালিকা রাজ্যের কাছে পাঠানো হয়। কিন্তু রাজ্য তাতে অস্বীকার করে। পাল্টা রাজ্যের পক্ষ থেকে বেশ কিছু আইএএস, আইপিএসদের তালিকা কমিশনে পাঠানো হয়। কিন্তু কমিশন সেই তালিকা খারিজ করে দেয়। তারা নিজেদের বক্তব্যে অনড় থাকে। আর তার ফলেই শেষ পর্যন্ত কমিশনের এই কড়া ট্রিটমেন্টের ফলে ভিন রাজ্যের পর্যবেক্ষক হিসেবে দিল্লি যাওয়া থেকে কোনোমতেই বিরত থাকতে পারছেন না রাজ্যের স্বরাষ্ট্র সচিব। অর্থাৎ নিজের ঘনিষ্ঠ আমলাদের রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে, এভাবেই ভোট পরিচালনা করবেন, তাহলে তিনি যে ভুল করছেন, তা আবারও কমিশনের এই কড়া পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।