প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি মাঝেমধ্যেই অভিযোগ করেন যে, প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল সরকার। এমনকি নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে, আর সেই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে কলকাতায়। এক্ষেত্রে পুলিশের প্রশ্রয়ে প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে সমাজের ক্ষতি করছে বলেও বিভিন্ন সময় সোচ্চার হতে দেখা গিয়েছে শুভেন্দুবাবুকে। আর এবার একেবারে হাতেনাতে কিভাবে অবাধে নদী থেকে বালি চুরি করা হচ্ছে এবং প্রকৃতির সঙ্গে প্রতারণা করছে এই রাজ্যের শাসক দল, তার প্রমাণ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এই রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বহু বিষয়ে খবরের শিরোনামে উঠে এসেছে। তবে শুধু চাকরির ক্ষেত্রে দুর্নীতিই নয়, প্রাকৃতিক সম্পদকেও ক্রমাগত ধ্বংস করে যাচ্ছে এই তৃণমূল প্রশাসন বলে মাঝেমধ্যেই সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা। গতকাল তিনি বীরভূমে বেশ কিছু কর্মসূচিতে গিয়েছিলেন। আর সেখানেই তার কনভয় হঠাৎ করে তিলপাড়া ব্যারেজের সামনে থেমে যায়। আর সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে কিভাবে অবাধে নদী থেকে বালি এবং পাথর চুরি করা হচ্ছে, তা হাতেনাতে দেখিয়ে দেন। আর তার পরেই শুভেন্দুবাবু দাবি করেন যে, গোটাটাই প্রশাসনের প্রশ্রয়ে চলছে। আর এই টাকা ২৫ শতাংশ রেখে ৭৫ শতাংশ ওপর তলায় পাঠিয়ে দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন দুর্নীতির বিষয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন তথ্য ফাঁস করে দিচ্ছেন। বারবার এত দিন ধরে তিনি যে কথা বলে এসেছেন যে, প্রাকৃতিক সম্পদকে পর্যন্ত তৃণমূল ধ্বংস করে দিচ্ছে, সেই ব্যাপারে হাতেনাতে প্রমাণ দিলেন তিনি। তিলপাড়া ব্যারেজের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে সাথে নিয়ে শুভেন্দুবাবু দেখিয়ে দিলেন যে, কিভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে। আর এই জন্যেও যে প্রশাসনের প্রশ্রয় রয়েছে এবং সেই কারণেই যে এই সমস্ত ঘটনা ঘটছে, সেই কথাও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলনেতা অভিযোগ তোলার কারণে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।