প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল থেকেই একাংশ টেলিভিশন চ্যানেল এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে খবর করতে চেষ্টা করেছিল, যেন ঐতিহাসিক কিছু ঘটে যাচ্ছে গোটা দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সওয়াল করবেন, এই বিষয়টি নিয়ে লাগাতার এমনভাবে প্রচার করা হয়, যেন এরকম কেউ জীবনে কিছু করেননি। অবশেষে আজ সুপ্রিম কোর্টে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তবে তার নির্দিষ্ট আইনজীবী থাকার পরেও তিনি যখন বক্তব্য রাখছেন, তখন ঘুরিয়ে তার আইনজীবীরাই যথেষ্ট দক্ষ বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট যে বার্তা দিয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী কি করে এত চিৎকার, চেঁচামেচি কোর্টের ভেতরে করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজের সওয়াল করছেন, এই বিষয়টি নিয়ে তৃণমূল থেকে শুরু করে একাংশ সংবাদমাধ্যম প্রচার করলেও, তাকে গুরুত্বই দিতে চাইলো না রাজ্যের বিরোধী দল বিজেপি। দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে উত্তম কুমারের ফ্লপ হিন্দি সিনেমার মতই এটা ফ্লপ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় শুনানিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজের বেশ কিছু বক্তব্য রাখেন তিনি। যদিও বা তার আইনজীবীরাই যখন রয়েছেন, তখন তারাই দক্ষ বলে বার্তা দেওয়ার চেষ্টা করে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী নিজের বেশ কিছু কথা তুলে ধরেন। আর গোটা বিষয়টি নিয়ে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরের পুরোটাই ফ্লপ বলে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার।

এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া এবং সেখানে সওয়াল নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। উত্তম কুমারের হিন্দি সিনেমা যেভাবে ফ্লপ হয়েছিল, ঠিক সেইভাবেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ফ্লপ হয়েছে বলে দাবি করেন সুকান্তবাবু। তিনি বলেন, “বাংলার সুপারস্টার উত্তম কুমার একটি হিন্দি সিনেমা করেছিলেন। ছোটি সি মুলাকাত। কিন্তু সেই সিনেমা ফ্লপ হয়েছিল। দিদির এই দিল্লি সফরও পুরোপুরি ফ্লপ।”