প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তেরঙা পতাকায় সেজে উঠেছে কলকাতার রেড রোড, আর আলোর রোশনাইয়ে সেজে উঠেছে হুগলির তারকেশ্বর। দীর্ঘ কয়েক দশকের অপশাসন ও তোষণের রাজনীতির অবসান ঘটিয়ে বাংলায় বিজেপি সরকার আসতেই ফিরে এসেছে সনাতনী গৌরব। আগামীকাল এবং পরশু, অর্থাৎ ২০ ও ২১ জুন রাজ্যের বুকে ডবল ইঞ্জিন সরকারের এক ঐতিহাসিক সংস্কৃতির মহোৎসব প্রত্যক্ষ করতে চলেছে বাংলার মানুষ। একদিকে হুগলির পবিত্র মাটিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন, আর অন্যদিকে কলকাতার রাজপথে আন্তর্জাতিক যোগ দিবসের বিশ্বজনীন মঞ্চে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি শিবিরের দাবি, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যজুড়ে এখন শুধুই ভারতীয় সংস্কৃতির জয়জয়কার।
সফরের প্রথম দিনেই হুগলির তারকেশ্বরে আয়োজিত ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschimbanga Divas) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। বিগত দিনে যে পবিত্র দিনটিকে রাজ্য স্তরে কার্যত উপেক্ষা করা হতো, আজ রাজ্যে পদ্ম সরকার প্রতিষ্ঠিত হতেই সেই দিনটি রাজকীয় মর্যাদায় পালিত হচ্ছে। বাংলার অখণ্ডতা রক্ষা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদানকে স্মরণ করে এই অনুষ্ঠান নতুন বাংলার জাতীয়তাবাদী ভাবাবেগকে আরও চাঙ্গা করে তুলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সফরের দ্বিতীয় দিন, ২১ জুন ভোর থেকেই কলকাতার ঐতিহাসিক রেড রোড এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে চলেছে। সকাল ঠিক ৬:৩০ মিনিটে আন্তর্জাতিক যোগ দিবসের মূলমঞ্চে উপস্থিত থেকে দেশবাসীকে সুস্থ জীবনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বা থিম হলো—”Yoga for Healthy Ageing” (সুস্থ বার্ধক্যের জন্য যোগা)। বাংলার নতুন বিজেপি সরকারের আমন্ত্রণে কলকাতার রাজপথে হাজার হাজার মানুষের সাথে যোগাভ্যাস করবেন প্রধান সেবক। যোগ সংস্কৃতির মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের যে জয়যাত্রা শুরু হয়েছে, তার মূল কেন্দ্রবিন্দু এবার হতে চলেছে খোদ কলকাতা।
বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবি, যে বাংলায় এতদিন উগ্রপন্থী সংস্কৃতি আর কাটমানি রাজের দাপট ছিল, ডবল ইঞ্জিন সরকার আসতেই সেখানে আজ যোগ দিবস আর পশ্চিমবঙ্গ দিবসের মতো পবিত্র অনুষ্ঠান স্বমহিমায় ফিরে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দু’দিনের ঠাসা কর্মসূচি প্রমাণ করে দিচ্ছে যে, অপশাসনের কালো মেঘ কেটে গিয়ে বাংলা এখন প্রকৃত অর্থেই ‘সোনার বাংলা’ হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে।