রাজ্য রাজনীতি
ভারতবর্ষ
বিজেপির খবর
“খাতা-কলমের দিন শেষ, এবার হাইটেক হচ্ছে বাংলা বিধানসভা!” নতুন বিধায়কদের বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ আধুনিক, গতিশীল এবং পরিবেশবান্ধব করে তুলতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ১৮তম বিধানসভার নতুন বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে এই ডিজিটাল রূপান্তরের রূপরেখা স্পষ্ট করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সংসদীয় গণতন্ত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন তিনি।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতের সংসদ যেভাবে সম্পূর্ণ ডিজিটাল এবং পেপারলেস (কাগজহীন) মাধ্যমে কাজ করছে, ঠিক একইভাবে দেশের সমস্ত রাজ্যের বিধানসভাকেও আধুনিকীকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ‘ওয়ান নেশন, ওয়ান অ্যাপ্লিকেশন’ ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন বা NeVA-এর মাধ্যমে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার কাজও এক ক্লিকেই সম্পন্ন হবে। এর ফলে বিধায়কদের কাজের গতি যেমন বাড়বে, তেমনই সাধারণ মানুষও অনেক সহজে বিধানসভার তথ্য জানতে পারবেন।”
ডিজিটাল রূপান্তরের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বার্তা দেন কিরেন রিজিজু। তিনি স্পষ্ট জানান যে, সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা। নির্বাচনের ময়দানে দলীয় আদর্শের লড়াই থাকলেও, ভোট মেটার পর জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন। পশ্চিমবঙ্গের পরিকাঠামো ও অর্থনৈতিক শ্রী ফেরাতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এবারের বিধানসভায় বিপুল সংখ্যক প্রথমবার নির্বাচিত বিধায়কদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুনদের জন্য এক দারুণ সুযোগ। আইনসভার ভেতরে কীভাবে সুনির্দিষ্ট নিয়ম মেনে প্রশ্ন করতে হয়, বিলের ওপর আলোচনা করতে হয়—তা নবাগতদের অত্যন্ত মনোযোগ সহকারে শেখার পরামর্শ দেন তিনি, যাতে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে পারেন।
তৃণমূলের খবর

কলকাতা
পশ্চিমবঙ্গ
“খাতা-কলমের দিন শেষ, এবার হাইটেক হচ্ছে বাংলা বিধানসভা!” নতুন বিধায়কদের বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ আধুনিক, গতিশীল এবং পরিবেশবান্ধব করে তুলতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ১৮তম বিধানসভার নতুন বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে…
“শ্যামাপ্রসাদ না থাকলে আজ এই অস্তিত্বই থাকত না!” নতুন বিধায়কদের সামনে দাঁড়িয়ে অতীতকে তীব্র তোপ মুখ্যমন্ত্রীর!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক ও সাংবিধানিক অস্তিত্বই থাকত না। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত…
“দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাই মিলে রাজ্যকে দাঁড় করাতেই হবে”, বিধানসভার যৌথ মঞ্চ থেকে শুভেন্দুর মাস্টারস্ট্রোক!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট ফুরোলেই রাজনীতির রং ভুলে শুধু বাংলার মানুষের স্বার্থে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে শাসক ও বিরোধী পক্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে…
জনপ্রতিনিধি মানেই শুধু ভোটে জেতা নয়! নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ ‘গুরুমন্ত্র’ দিলেন মুখ্যমন্ত্রী!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একজন জনপ্রতিনিধির আসল পরিচয় শুধু নির্বাচনের জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আইনসভার ভেতর তাঁর আচরণ এবং সংসদীয় রীতিনীতি মেনে চলার দক্ষতার ওপর নির্ভর করে। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন…
বিধানসভার কাজ হবে এক ক্লিকে! অধিবেশন লাইভ সম্প্রচার ও শতভাগ ডিজিটাল করার লক্ষ্যে বড় পদক্ষেপ!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন কক্ষে কে কী বলছেন বা কী কাজ হচ্ছে, তা এবার সরাসরি দেখতে পাবেন সাধারণ মানুষ। একই সঙ্গে খাতা-কলমের পুরোনো জমানা পেরিয়ে এবার সম্পূর্ণ ‘কাগজহীন’ বা…