প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের খবর নতুন কিছু নয়। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকেই যেভাবে সেখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে, তা সহ্য করতে পারছেন না এপারের হিন্দুরা। সকলেই বাংলাদেশে থাকা হিন্দুদের নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করছেন। আর এর মাঝেই পাওয়া গেল আরও এক বেদনাদায়ক খবর।
সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর তাকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কট্টর পন্থীদের বিরুদ্ধে। তারপর বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করেছিল যে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আর এবার ফের এক হিন্দু শিক্ষকের বাড়িতে ধরিয়ে দেওয়া হলো আগুন। যে ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে বাংলাদেশে রীতিমত পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে।
জানা গিয়েছে, এদিন বাংলাদেশের সিলেট এলাকায় এক হিন্দুর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পেশায় শিক্ষক সেই হিন্দু ব্যক্তি বীরেন্দ্র কুমার দের বাড়িতে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই প্রায় নিশ্চিত যে, হিন্দুদের শেষ করে ফেলতেই ভোটের আগে বাংলাদেশে নতুন করে চক্রান্তের জ্বাল বোনা শুরু হয়েছে। আর সেই কারণেই আবার বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর ফের নতুন করে অত্যাচার শুরু হয়েছে, তা নিয়ে প্রবল উদ্বেগে রয়েছেন সেখানকার সংখ্যালঘুরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।