প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বর্তমান তৃণমূল সরকার যেভাবে ভাতা, ভর্তুকি দিয়ে রাজ্যের মেরুদন্ড ধ্বংস করতে চাইছে, তা নিয়ে বারবার করে সোচ্চার হচ্ছে বিরোধীরা। আজ রাজ্য বাজেট পেশ হয়েছে। যেখানে আবারও লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিরোধীরা বলছেন, এটা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়েই করা হয়েছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল সরকারকে টেক্কা দিয়ে বিজেপি ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই রাজ্যের বিরোধী দলনেতা দীর্ঘদিন আগে থেকেই দাবি করছেন যে, তৃণমূল সরকার যে লক্ষীর ভান্ডার দিচ্ছে, তার থেকে অনেক বেশি টাকা বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেওয়া হয়। ভোটের কথা মাথায় রেখেই রাজ্য বাজেটে আজ লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের। তবে বিজেপি ক্ষমতায় আসলেই সামান্য টাকা তারা দেবে না। বরঞ্চ এর থেকে বহু গুণে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন রাজ্য বাজেট পেশ হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিজেপির সংকল্প পত্র কমিটির কনভেনার অশোক লাহিড়ীকে সঙ্গে নিয়ে তিনি বলেন, “আমি আমাদের সংকল্পপত্র কমিটির কনভেনারকে পাশে দাঁড় করিয়ে বলছি, এপ্রিল মাসে বিজেপির সরকার হলে পয়লা জুনের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজ টাকা করে ঢোকাবো।”