প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল এসআইআরের শুনানির প্রতিবাদে বিভিন্ন জায়গায় আইন হাতে তুলে নিচ্ছে। সম্প্রতি ফারাক্কায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী শুনানি কেন্দ্রের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে কমিশন। আর তার মধ্যে আজ ইটাহারে ভয়ংকর ঘটনার ভিডিও পোস্ট করে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। যেখানে একইভাবে এসআইআরের শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, এই রাজ্যের বুকে বর্তমানে এসআইআরের শুনানি কেন্দ্রে ঢুকে আইন হাতে তুলে নেওয়ার মত ঘটনা বারবার করে উঠে আসছে। ফারাক্কায় যেভাবে তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীরা বিডিও অফিসের ভেতরে ঢুকে সমস্ত কাগজপত্র ছুড়ে ফেলেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। আর তার মধ্যেই আজ ইটাহার থেকে আরও এক চিত্র সামনে চলে এলো। যেখানে তৃণমূল বিধায়কের নেতৃত্বে দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এমনকি এসআইআরের শুনানি কেন্দ্রে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার প্রতিবাদেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গর্জে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে ফারাক্কার ঘটনার পর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার ব্যাপারে জেলা নির্বাচনী আধিকারিককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এর মাঝেই ইটাহার থেকে যে ঘটনার খবর সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে কমিশনের পদক্ষেপ কি হয়, তার দিকে সকলের নজর ছিলো। তবে আপাতত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।