প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর দুর্গাপুজোর আবহ তৈরি হতেই এক চরম রাজনৈতিক বিস্ফোরণ ঘটে গেল খোদ কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ারে! খুঁটি পুজোর পবিত্র মঞ্চ থেকে এবার পুজো দখল নিয়ে সরাসরি যুদ্ধং দেহী মেজাজে অবতীর্ণ হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পুজো মণ্ডপকে হাতিয়ার করে ক্ষমতা প্রদর্শনের নোংরা খেলা যে আর বরদাস্ত করা হবে না, তা অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন তিনি। যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কলকাতা তথা বাংলার দুর্গাপুজোয় রাজনৈতিক দলগুলোর রাশ টানার লড়াই নতুন কিছু নয়। কিন্তু এবার পুজো শুরুর বহু আগেই কলেজ স্কোয়ারের মাটি থেকে কার্যত হুঁশিয়ারির সুরে শমীক ভট্টাচার্য জানিয়ে দিলেন, জোর করে দুর্গাপুজো কমিটির দখল নেওয়ার দিন শেষ। কোনো অবস্থাতেই গায়ের জোরে বা ক্ষমতার দাপট দেখিয়ে উৎসবের ওপর রাজনৈতিক আধিপত্য কায়েম করা চলবে না।বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুজো কমিটিতে চাপ সৃষ্টির নেপথ্যে থাকা কোনো বিশেষ শিবিরের দিকেই এই তির?
শমীকবাবু অবশ্য সাফ জানিয়েছেন, দলের জনপ্রতিনিধি বা বিধায়করা নিজের নিজের নির্বাচনী এলাকার পুজোয় অবশ্যই অংশ নেবেন এবং মানুষের পাশে থাকবেন। কিন্তু উৎসবকে ‘দখল’ করার কোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খুঁটি পুজোর মঞ্চ থেকে দেওয়া এই হাই-ভোল্টেজ বার্তা যে আগামী দিনে পুজোকে কেন্দ্র করে বাংলার রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে, তা বলাই বাহুল্য।