প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর। মাসের শুরুতেই প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি বা আপনার পরিবারের কেউ সরকারি সামাজিক ভাতার আওতাভুক্ত হয়ে থাকলে, এই খবরটি আপনার জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে চলেছে।

রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া এই বড় পদক্ষেপে সাধারণ মানুষের বহুল প্রতীক্ষিত সামাজিক নিরাপত্তা পেনশন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা ইতিমিধ্যেই জারি করা হয়েছে। নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের নিজস্ব সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলির আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সাহায্য এক লাফে বাড়িয়ে দেওয়া হলো। এত দিন পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন, নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ, এক ধাক্কায় মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সরাসরি ৫০০ টাকা!

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, এই সামাজিক কল্যাণমূলক সিদ্ধান্তের ফলে সমাজের সবথেকে পিছিয়ে পড়া এবং সংবেদনশীল অংশ বিপুলভাবে উপকৃত হবেন এবং তাঁদের সামাজিক সুরক্ষা আরও মজবুত হবে। মূলত তিনটি বিশেষ বিভাগের উপভোক্তারা এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন। প্রবীণ নাগরিক: বার্ধক্য ভাতার আওতাভুক্ত রাজ্যের প্রবীণ মানুষেরা। বিধবা নারী: রাজ্যের বিধবা পেনশনের যোগ্য উপভোক্তারা। দিব্যাঙ্গ জন: বিশেষ ক্ষমতাসম্পন্ন বা প্রতিবন্ধী উপভোক্তারা।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং উপভোক্তাদের কোনও বাড়তি ঝক্কি পোহাতে হবে না। এই বর্ধিত ভাতার নতুন নিয়মটি আগামী আগস্ট, ২০২৬ মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে। আগামী ১লা সেপ্টেম্বর, ২০২৬ থেকে উপভোক্তারা তাঁদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পেতে শুরু করবেন। কোনও রকম মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বার্তায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জনগণের আশা, ভরসা ও বিশ্বাস পূরণ করাই তাঁদের সরকারের অঙ্গীকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের গ্রামীণ ও শহর অঞ্চলের লক্ষ লক্ষ অসহায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।