প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটব্যাঙ্কের নোংরা রাজনীতি আর তোষণের দিন শেষ। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতেই অন্নদাতাদের বঞ্চনার অন্ধকার ঘুচেছে। আগামীকাল, ২০ জুন হুগলির তারকেশ্বর থেকে দেশের কোটি কোটি কৃষকের স্বার্থে এক ঐতিহাসিক মহাপ্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির মূল আকর্ষণ হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (PM-KISAN) ২৩ তম কিস্তির টাকা রিলিজ। এক ক্লিকেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পৌঁছে যাবে হাজার হাজার কোটি টাকা। আর সবচেয়ে বড় সুখবর হলো, রাজ্যে পদ্ম সরকার আসতেই কেন্দ্রের এই প্রকল্পের পূর্ণাঙ্গ সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষেরও বেশি প্রান্তিক চাষী।

কেন্দ্রের বিজেপি সরকার সবসময় ‘কিষাণ কল্যাণ’-কে অগ্রাধিকার দিয়ে এসেছে। কালকের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশের মোট ৯ কোটি ৪৪ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সর্বমোট ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করবেন। বিগত দিনে বাংলায় কেন্দ্রের এই জনকল্যাণমূলক প্রকল্পকে যেভাবে রাজনৈতিক হিংসার কারণে আটকে রাখা হয়েছিল, আজ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আসতেই সেই দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলার কৃষকরা এখন আর ব্রাত্য নন, তাঁরা সসম্মানে তাঁদের ন্যায্য অধিকার সরাসরি নিজেদের পকেটে বুঝে পাচ্ছেন। কোনো সিন্ডিকেট বা ভাইপোর কাটমানি ছাড়াই এই বিপুল টাকা সরাসরি ঢুকবে চাষীদের অ্যাকাউন্টে। শুধু টাকা দেওয়াই নয়, বাংলার কৃষিকে আধুনিক ও লাভজনক করে তুলতে একগুচ্ছ নতুন উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।

আগামীকাল রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে:১. প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা: প্রাকৃতিক দুর্যোগে চাষীদের ফসলের ক্ষতি হলে মিলবে ১০০% বিমার সুরক্ষা। ২. ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং: রাসায়নিক মুক্ত, বিষহীন প্রাকৃতিক চাষের এক নতুন দিগন্ত। ৩. প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা: বাংলার কৃষকদের বীজ থেকে বাজার পর্যন্ত সার্বিক সহায়তার নতুন প্রকল্প। ৪. এগ্রি-স্ট্যাক (Agri-Stack): কৃষকদের জন্য একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা চাষীদের সমস্ত সরকারি পরিষেবার সাথে যুক্ত করবে।

রাজনৈতিক মহলের মতে, হুগলির এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বুঝিয়ে দেবেন যে নতুন বিজেপি সরকারের আমল মানেই অন্নদাতাদের রাজত্ব। যে চাষীদের এতদিন শুধু ভোটের গুটি হিসেবে ব্যবহার করা হয়েছিল, ডবল ইঞ্জিন সরকার আসতেই আজ তাঁরাই রাজ্যের প্রগতির মূল কারিগর হয়ে উঠেছেন। কৃষি ক্ষেত্রকে স্বনির্ভর করে ‘সোনার বাংলা’ গড়ার যে সংকল্প বিজেপি নিয়েছিল, কালকের এই মেগা রিলিজ ও নতুন প্রকল্পগুলো তারই অকাট্য প্রমান।