প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি দিল্লি বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা অনেক বড় বড় কথা বলছেন। দেশের আভ্যন্তরী নিরাপত্তা সুরক্ষিত নয় অনেক কথা তাদের মুখ থেকে শোনা যাচ্ছে। কিন্তু যে রাজ্যের বুকে ক্রমশ বোমা বিস্ফোরণ স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে বোমা, বারুদ এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ মাঝেমধ্যেই খবরে শিরোনামে উঠে আসে, সেখানকার শাসক দলের নেতাদের মুখে যে এই সমস্ত কথা মানায় না, প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা সেই দাবি করেছে বিজেপি। মাঝেমধ্যেই শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলাদেশে বর্তমানে যে ইউনুসের সরকার রয়েছে, তারা যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছে, ঠিক একই কাজ পশ্চিমবঙ্গে চলছে বলেও সোচ্চার হতে দেখা যায় তাকে। আর দিল্লি বিস্ফোরণ কান্ডের সঙ্গে বাংলাদেশের যোগের খবর সামনে আসতেই পশ্চিমবঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
ইতিমধ্যেই দিল্লি বিস্ফোরণ কান্ডের পর বাংলাদেশ যোগের একটি খবর সামনে এসেছে। যদিও বা যে বিস্ফোরক নিয়ে সেই গাড়িটা যাচ্ছিল, সেখানে গাড়ির মধ্যেই বিস্ফোরক ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি। তবে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, তা অত্যন্ত দুঃখজনক। গোটা ঘটনার তদন্ত চলছে। তবে দিল্লি বিস্ফোরণ কান্ডের পরেই যখন বাংলাদেশ যোগের একটা খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মোল্লা ইউনেসের কার্বন কপি রয়েছে বলে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই তিনি বলেন, “মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণ কান্ড ঘটেছে। দুজন গ্রেপ্তার হয়েছে। একজন মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে খাজেরি মাদ্রাসা চালাতেন সাদ শেখ এবং আর একজন গ্রেপ্তার হয়েছে, পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল ক্যানিং থেকে, জাভেদ মুন্সি। তাই বাংলাদেশ জঙ্গি এবং মৌলবাদীদের সরকার আসার জন্য আমরা চিন্তিত। কারণ পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে, এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপি।